Posts

নিখিল জাহানের রব

নিখিল জাহানের রব খাদিজা বেগম তুমি বিচার দিনের মালিক তুমি নিখিল জাহানের রব, তুমি অসীম করুণাময় তোমার জন্য প্রশংসা সব।। আমি শুধু তোমার গোলাম তোমার কাছেই সাহায্য চাই, সঠিক পথটি দেখিয়ে দাও তুমি ছাড়া প্রদর্শক নাই। তোমার নামটি যপে যপে পাখির কন্ঠে হয় কলরব।। হই না যেন পথভ্রষ্ট লোক হই না যেন অভিশপ্ত, তোমার আদেশ তোমার নিষেধ করতে পারি যেন রপ্ত।। তোমার হুকুম তামিল করে রাতের আঁধার যায় যে সরে, খুব সকালে সূর্য ওঠে আলোয় আলোয় দেয় যে ভরে। তোমার আদেশ মান্য করে ফুল ছড়িয়ে দেয় তার সৌরভ।।

আপন ভেবে

 আপন ভেবে খাদিজা বেগম প্রাণের চেয়ে আপন ভেবে যারে দেবে মনে ঠাই, সেই সুযোগে মন ভাঙ্গিবে এই দুনিয়ায় আপন নাই।। ভালোবেসে যারে দেবে  তুমি তোমার দেহ মন, সেই তো তোমায় ফেলে দেবে ফুরালে তার প্রয়োজন। ভালবাসলে পুড়বে তুমি  জ্বলে পুড়ে হবে ছাই।। ভালোবাসা মরিচিকি   তার পেছনে ছোট না, ভালোবেসে নিঃস্ব হবার  আছে অশেষে ঘটনা। ভালোবেসে ভালোবাসা  পায় নি কেহ কোনদিন, তোমারি মন নিয়ন্ত্রণে  রাখো তুমি চিরদিন। পবিত্র সেই স্বর্গীয় প্রেম  দুনিয়াতে নাইরে নাই।।

মানি কি তার বাণী

  মানি কি তার বাণী খাদিজা বেগম সারাটা দিন উপাস থাকি পান করি না এক ফোঁটাও পানি, পান করিলে ভাঙবে রোজা সেই কথাটা আমরা জানি।। খুব গোপনে একলা থাকি তবুও তো খাবার খাই না, পিপাসাতে বুক ফেটে যায় তবু রোজা ভাঙতে চাই না। রোজার মতো সব বিষয়ে আমরা মানি কি তার বাণী?? অন্য লোকের হক নষ্ট হয় যদি কভু তোমার হাতে, তোমার নামাজ তোমার রোজায় কি আসে যায় এমন তাতে।। নামাজ পড় রোজা থাকো হক বুঝিয়ে তবু দাও না, তোমার ঈমান ভালো থাকুক তাও কিগো তুমি চাও না। মহান আল্লাহ আদেশ-নিষেধ এসো সকল ক্ষেত্রে মানি।।

হে পবিত্র

 হে পবিত্র  খাদিজা বেগম  হে পবিত্র আল্লাহ আমার  তুমি গফ্ফার তুমি জাব্বার, তুমি আমার অভিভাবক  নাই তুলনা কোথাও তোমার।। হে প্রেমময় স্নেহশীল   পরম সত্য আস্থাভাজন, সব প্রশংসার অধিকারী তোমার হাতে আমার জীবন। অদ্বিতীয় অবিনশ্বর  মালিক তুমি সব ক্ষমতার।। হে অনাদি প্রথম তুমি  হে প্রকাশ্য অপ্রকাশিত, সকল সৃষ্টির ঊর্ধ্বে তুমি  আমি তোমার ভয়ে ভীত।। তওবার তৌফিক দাও আমাকে  আমার তওবা কবুলকারী,  আমি তোমার চরণতলে  আশ্রয় চাওয়া এক ভিখারী। তুমি ছাড়া আর কেহ নাই  কোথাও নাই আপন আমার।।

হে রহমান

  হে রহমান  খাদিজা বেগম  আমি কেমন করে চাইবো দয়া  আমায় তুমি দাও শিখিয়ে,  আমি কোন পথে যে পাবো তোমায়  আমায় সে পথ দাও দেখিয়ে।। শোনো হে দয়াময় তুমি আমায়  দয়া করে দয়া করো,  তুমি দাও দেখা দাও নিজের গুণে তোমার হাতে এই হাত ধরো। তুমি ছাড়া বড় অচল আমি  তোমার শক্তি দাও মাখিয়ে।। ওগো তুমি ছাড়া অন্ধ আমি  আমার করো আলোকিত, শুধু তোমার প্রেমে আমায় রাখো  দিবানিশি পুলকিত।। আমি কেমন করে চাইবো ক্ষমা  হে রহমান দাও বলে দাও,  তুমি এই পাপিকে ক্ষমা করে  তোমার প্রিয় করে লও। আমি তোমায় ছাড়া দেখতে চাই না  অন্য কিছু এই আঁখিয়ে।। 

তওবা করো

তওবা করো  খাদিজা বেগম   তওবা করো তওবা করো  মন থেকে মন তওবা করো, প্রতিটা পাপ মন করে  চোখের জলে তওবা করো।। পাপ থেকে মাপ চেয়ে চেয়ে  হৃদয় পোড়াও অনুতাপে, মন যেন আর কোন দিনও  পা বাড়িয়ে না দেয় পাপে। দিন থাকিতে শুধরে চলো  সত্য সঠিক পথটা ধরো।। অন্যের ভালো করলে তুমি  তোমার ভালো করবে রবে,  অন্যের ভালো করার জন্য  প্রতিযোগী হতে হবে।। অন্যের ক্ষতি করে করে  আর করোনা আপন ক্ষতি, পরের ক্ষতি করে যারা  তাদের রয় না কোন গতি। সময় থাকতে ও মন আমার  ভুল পথ থেকে তুমি সরো।।

স্টাইল

 স্টাইল  খাদিজা বেগম  এলোমেলো তার মাথার চুল  দুই হাতে তার দুটি মোবাইল,  বুতাম খোলা হাফ হাতার শার্ট  আহা হা হা কি যে স্টাইল।। তার আঙুলে আঙুলেতে  আংটি পরা চোখে চশমা, শ্যামলা শ্যামলা চেহারা তার  কোথাও নাই তার উপমা। তাকে নিয়ে ঘুরবো আমি  আঁকাবাঁকা সবুজ আইল।। ঘুরতে ঘুরতে সারাটা দেশ  উড়ে যাব দূর বিদেশে, মনের মনি কোঠায় রাখবো  তারে অনেক ভালবেসে।। তারে নিয়ে পাড়ি দেবো  নীল সমুদ্র হাজার নদী,  তার নয়নে নয়ন রেখে  চেয়ে থাকবো নিরবধি । তছনছ করে দিল আমায়  তার চোখ থেকে আসা মিসাইল।।