Posts

কবে থেকে

 কবে থেকে খাদিজা বেগম  কবে থেকে বসে আছো  এই অন্তরে খুব গোপনে, তা না বুঝে তোমায় খুঁজে  ফিরি আমি জনে জনে‌‌।। তোমায় ডেকে ডেকে আমি  হয়ে থাকি পাগল পারা, তবু কেন দাওনি তুমি  আমার ডাকে কোন সাড়া? তোমায় দেখার জন্য কত  অশ্রু ঝরে দুই নয়নে।। কবে থেকে ভালবাসো  আমি বোকা বুঝিনি তা, মহাজ্ঞানী বলে তুমি  জানো আমার সকল কথা।। দাও দেখা দাও আমার চোখে ছুঁয়ে দেখি দুটি হাতে, অনুভবে পাই তোমাকে দিবা নিশি আমার সাথে। নিরিবিলি মিশে আমি  তুমার সাথে ক্ষণে ক্ষণে।।

সময় ফুরিয়ে যায়

  সময় ফুরিয়ে যায় খাদিজা বেগম লিখতে লিখতে কালি যেমন হঠাৎ করে শেষ হয়ে যায়, চলতে চলতে তুমিও তো অচল হবে এই দুনিয়ায়।। কালি ছাড়া কোন কলম কেউ রাখে না কারো হাতে, প্রাণটা তোমার উড়ে গেলে কেউ রাখবে না দুনিয়াতে। আপন জনে সবাই মিলে মাটির ঘরে রাখবে তোমায়।। তোমারি ঘর দালান কোঠা ভাগ করে সব সবাই নেবে, কেউ নেবে না পাপের বোঝা কাজ করো না আর না ভেবে।। কাজের আগে ভাবো তুমি পরে ভেবে লাভ হবে না, টাকা পয়সা জায়গা জমি তোমার সঙ্গে তো যাবে না। সময়টাকে কাজে লাগাও তোমার সময় ফুরিয়ে যায়।।

শাস্তি পাবে

 শাস্তি পাবে খাদিজা বেগম  থাকবা নারে থাকবা না আর  তুমি থাকবা না এই ভাবে, কালো চুল সব সাদা হবে  টানটান চামড়া ঝুলে যাবে।। রংবেরঙের এই দুনিয়ায়  আমার চোখে ঝাঁপসা হবে, কিসের আশায় কিসের নেশায়  ও মন ডুবে থাকো তবে? দুই সারিতে সাজানো দাঁত  এঁকেবেঁকে পড়ে যাবে।। প্রাণ থাকিতে দেহটাকে  তুমি কর মন নিয়ন্ত্রণ, প্রাণ পাখিটা উড়ে গেলেই  শেষ হবে মন সব আয়োজন।। যেই প্রেমেরি জোয়ারে আজ  ভেসে যাচ্ছো পাপের স্রোতে, সেই প্রেম একদিন বিলীন হবে কাজ হবে না অজুহাতে। ইচ্ছাকৃত পাপ করিলে  শেষ বিচারে শাস্তি পাবে।।

লোভ লালসা ছাড়ো

 লোভ লালসা ছাড়ো খাদিজা বেগম  তুমি আমায় ব্যথা দিয়ে  যদি হাসতে পারো, তবে আমায় ব্যাথা দিও  যত খুশি আরও।। আমি তোমার নাই বা থাকি  থাকুক তোমার হাসি, ওই হাসিটা অনেক দামি  আমি ভালোবাসি। যে তোমারে বাসলো ভালো  তারে কেন মারো?? তোমার বিবেক খেয়ে নিলো  লোভ নামের ঐ পোকা, যখন তুমি অন্যজনকে  দিয়ে যাচ্ছ ধোঁকা।। বিবেক ছাড়া মানুষ তুমি  বোঝনা লাভ ছাড়া, ভালো করে দেখো তোমায়  তুমি জিন্দা মরা। বাঁচার মত বাঁচতে হলে লোভ লালসা ছাড়ো।।

আউলিয়া

 আউলিয়া খাদিজা বেগম আউলিয়া ও হে আউলিয়া তুমিই একজন আউলিয়া, যদি থাকতে পারো তুমি  কাউকে কষ্ট না দিয়া।। তোমার মনটা স্বচ্ছ রাখ  আয়নার মত করিয়া, হাদিস কোরআন মতে তুমি  তোমারে লও গড়িয়া। তোমার মাঝেই উঠবে জেগে আল্লাহর পাগল আউলিয়া।। পিতা-মাতার সেবা করো যেওনা তা ভুলিয়া, পিতা-মাতা বড় আলেম  বিশ্ব সেরা আউলিয়া।। হালাল খাবে সত্য বলবে রাগের সময় থাকবে চুপ, তোমার মাঝেই উঠবে ফোটে ওই আউলিয়ার মহান রূপ। মাজার কিংবা গাছ তালাতে  নাই রে কোনো আউলিয়া।।

হেফাজতে রেখো

 হেফাজতে রেখো খাদিজা বেগম  পাপের পথে যাই না যেন  পথ দেখিয়ে দাও আমাকে, শুদ্ধ করো মুক্ত করো সব পাপ থেকে এই আত্মাকে।। হেফাজতে রেখো তুমি  চোখের দৃষ্টি মুখের কথা, নিভিয়ে দাও বুকের জ্বালা  জ্বলন্ত এই মনের ব্যথা। লোভ লালসা থেকে বাঁচাও  আমার পাপী দেহটাকে।। নিয়ন্ত্রণে রাখো তুমি  আমার মনের সকল চাওয়া, তুমি আমার হয়ে গেলেই হবে আমার সকল পাওয়া।। তুমি ছাড়া মিথ্যা সবি  এই দুনিয়ায় একটা ছায়া, ধরা যায় না ছোঁয়া যায়না  আযথা এক মিথ্যা মায়া। এ সব ছেড়ে যেতে হবে আমি যাবো তোমার ডাকে।।

এতো নিচে নেমেছ

 এত নিচে নেমেছ খাদিজা বেগম টানতে টানতে নিজেকে আজ  পশুর দলে এনেছ, জায়গা নাই আর নিচে নামার  এতই নিচে নেমেছ।। পশু হওয়ার দরজা খোলা সবার জন্য হাজারো, চাইলেই পশু পারবেনা তো মানুষ হতে আবারও। ভালো দামে কেন তুমি  এত মন্দ কিনেছ?? মানুষ হয়েও করছ তুমি  পাপের সাথে সমতা, অমূল্য ক্ষণ ব্যয় করেছ  অকারণে অযথা।। মানব দেহ চেনলে শুধু  চেননি তার আত্মাকে, তাইতো তুমি মেরে ফেলছো  তোমার আপন সত্তাকে। চেনার মত মন আছে যার সেই তো তারে চিনেছে।।