Posts

আমি জানি জানি নিশ্চিত

 আমি জানি জানি নিশ্চিত খাদিজা বেগম  আমি জানি জানি নিশ্চিত আজকে আছি কাল রব না, তাইতো আমি মানুষ হবো  অন্য কিছুই আর হব না।। যাই হোক না ঐ অমানুষ রাজনীতিবিদ কিংবা ব্যবসায়ী, এই পৃথিবীর বিশৃঙ্খলার  জন্য শুধু ওরাই দাই। ও অমানুষ কেন তুমি তোমার কর্ম ফল ভাবনা।। ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার শেষ বিচারে মূল্য নাই তার, কেউ দেখবে না তোমার দেহ খুজবে না কেউ সনদ পেপার। তোমার জন্য কত জনা সহ্য করলো বিড়ম্বনা।। অর্থ,বিত্ত সবি চিনলা চেনোনি ওই সহজ মানুষ, খুব সহজে যাদের ঠকাও ওরাই সত্যি কারের মানুষ। খুজলে পাবে সরল চোখে মানুষ হবার সম্ভাবনা।।

অপবাদ দেয় যদি লোকে

অপবাদ দেয় যদি লোকে খাদিজা বেগম  অপবাদ দেয় যদি লোকে  দেউক না আরও, দেউক না আরও, তুমি শুধু আমারি প্রেম তুমি নও তো অন্য কারও।। তোমায় আমি ভালোবাসি  লোকের কথায় কি আসে যায়, আমার ভালো চায়না লোকে তোমায় আমার হৃদয়ে চায়। প্রেমের কথা বলো প্রিয়  লেখক কথা এখন ছাড়ও।। লোকের কথায় প্রেম ছেড়েছে এমন প্রেমিক কি কেউ আছে? লোকে যত বাঁধা দিবে ততই আমরা আসবো কাছে। এই দুজানার মিল করে দাও  যদি তোমরা কেহ পারও!! আমরা দুজন দুজনারি  থাকবো জনম জনম ধরে, ভালোবেসে বেঁচে থাকবো  ভালোবেসে যাবো মরে। মরার ভয়ে প্রেম ছাড়বো না যদি ওগো আমায় মারও।।

গৃহিণী

 গৃহিণী  খাদিজা বেগম স্বামীর ঘরের বউ হয়েছি স্বামীর ঘরের এক গৃহিণী, অনাদর আর অবহেলায়  দিন কেটে যায় প্রতিদিনি। খুব সকালে উঠতে হবে রাতেও করতে হবে ডিউটি, তাদের মতে চলতে হবে  তবেই আমি হবো বিউটি। মোর মতের কি মূল্য আছে ? বেতন ছাড়া মুই চাকরানী।। তরকারিতে লবণ,মরিচ একটু কম বা বেশি হলে, ঘরের লোকের কথায় ঝালে আমার নয়ন ভাসে জলে। কেউ ভাবে না ইচ্ছে করে  আমি এমন ভুল করিনি।। রান্না ঘরে বারে বারে  তাড়াহুড়ায় পড়েছি হাত, গোল হলো না তবু রুটি আমার রান্নায় নাই কোন স্বাধ। একটি দিনও পাই নি ছুটি  পেয়েছি রোজ চোখের পানি।। ঘরটা যেন এক বিদ্যালয় এখন সবার আমি ছাত্রী, সবাই আমায় শিক্ষা দিচ্ছে খাইতে নাইতে দিবারাত্রি। তাদের কোথায় এই মনে হয়  তাদের কাছে আমি ঋণী।। আমি যেন কেনা দাসী কিংবা কোন একটা রোবোট, আমি যেন একলা একা তারা সবাই মিলে এক জোট। কেন এমন বাস্তব জীবন? অভিনয়ে মহারানী ।। বাবার ঘরে ছিলাম আমি বাবার কাছে এক রাজ কন্যা, স্বামীর ঘরে আসার পরে বুকে পাঁজর ভাঙা বন্যা। একটা নারীর জীবন যেন কঠিন কষ্টের এক কাহিনী।।

দুই শরীরে একই রক্ত

 দুই শরীরে একই রক্ত খাদিজা বেগম  বাবা তুমি আমি আমরা দুই শরীরে একই রক্ত, তোমার আমার এই বাঁধন টা সব বাঁধনের চেয়ে শক্ত। সন্তানদের আর বাবার বাঁধন হয়না কোনো দিনো ছিন্ন, বাবার জীবন কুরবানী হয় তার সন্তানদের সুখের জন্য। কত রকম না পাওয়াটা হাসি মুখে করে রপ্ত। সন্তানদের সুখ আনতে গিয়ে  বাবা সহ্য করে দুঃখ, বাবার সাথে কেউ বলোনা  উচ্চ কন্ঠে কথা রুক্ষ। বাবার প্রতী কৃতজ্ঞ লোক  মনে প্রাণে বাবার ভক্ত।। বাবা আমায় সব দিয়াছে  আমি কিছুই দেয়নি তারে, এই কথাটি ভেবে ভেবে  অশ্রু ঝরে বারেবারে। অনুতাপের জলে জলে  এখন রিক্ত আমি সিক্ত।।

মনের রাস্তার মোড়ে

 মনের রাস্তার মোড়ে খাদিজা বেগম  মনের রাস্তার মোড়ে মোরে  আমি দেখি তোমাকে, ঐ অপলক দুই চোখেতে  চেয়ে দেখছো আমাকে।। আবার দেখে ছুটছো তুমি  একা একা খুব একা,  সেই তুমিটা আসবে কখন এখনও অদেখা? আসলে কাছে মুগ্ধ হয়ে  দেখবো তোমায় দুচোখে।। একই সাথে দুজনাতে  দুঃখগুলো উড়াবো, খুব যতনে সঙ্গপনে  সুখের মাঝে হারাবো। না পারবো না থাকতে আমি  তোমাকে আর না দেখে।। তোমার প্রেমে অবুঝ এই মন  বুঝাইলেও বোঝেনা, তুমি ছাড়া অন্য কিছু  এখন আর মন খোজেনা। তোমায় যেন আমার জন্য  বিধাতা দেয় লিখে।।

বিবেকের আয়নাতে

 বিবেকের আয়নাতে খাদিজা বেগম  ব্যস্ত দিনের পরে রাতে দেখি বিবেকের আয়নাতে, আমাকে চোখ রাঙ্গায় ভয়ংকর এক হায়নাতে। আমার ভেতরে বাহিরে নাই নাকি মানুষের বৈশিষ্ট্য? আমি নাকি হায়েনার চেয়েও আরো বেশী নিকৃষ্ট। আমায় ডেকে কুকুর বলে আমরা হলাম প্রভু ভক্ত, তুই মানুষ প্রভুর সামনে পান করো মানুষের রক্ত। কুকুরের কাছে সবার চেয়ে দামী তার প্রভুর কথা, তোর প্রভুর কথার চেয়ে দামী তোর অর্থ ক্ষমতা। মুখে মুখে মধু ঢালিস আর মনে মনে বিষ রাখিস, অন্যের দোষ প্রকাশ করে তুই নিজের দোষ ঢাকিস। সমাজ ভালো রাষ্ট্র ভালো অনেক ভালো এই পৃথিবীটা, মানুষ ভালো বাহিরে লোভ লালসায় নোংরা ভিতরটা। যে ভিতরে বাহিরে ভালো সেই সৃষ্টি জগতের শ্রেষ্ঠ, আয় ফিরে সরল পথে থাকিস না আর পথভ্রষ্ট। অন্যের ভাসিয়ে দুই নয়ন তুই কর মনোরঞ্জন, এমন তো হতে পারে না কভু কোন মানুষের জীবন। তুই নিজেকে শুধরে নে শুধরে যাওয়া মানুষের কাজ, মানুষগুলো শুধরে গেলেই সুখে ভরবে এই সমাজ।

একদিন মুখে মুখে বলবে

 একদিন মুখে মুখে বলবে খাদিজা  একদিন মুখে মুখে সবাই বলবে তোমার মরার খবর, কাঁধের উপর নিয়ে চলবে তোমায় দেবে কবর। অন্ধকারে ঢেকে যাবে আলো শূণ্য তুমি, ডানে, বামে, উপর, নিচে থাকবে শুধু ভূমি। আপন জনা পর হবে সব কেউ রাখবে না খবর।। তোমার এতো অর্থ সম্পদ বুদ্ধি, জ্ঞান, ক্ষমতা, ভালো কর্ম ছাড়া কিছুই  কাজে আসবে না তা। তোমার খবর কেউ না জানলেও  জানে তোমার ঈশ্বর।। লোক ঠকিয়ে হাসার চেয়ে  কাঁদাই অনেক ভালো, ওই কবরে আলো পেতে  জ্বালাও সত্যের আলো। অন্যায় থেকে দূরে থাকো স্বচ্ছ রাখো অন্তর।।