গৃহিণী

 গৃহিণী 

খাদিজা বেগম


স্বামীর ঘরের বউ হয়েছি

স্বামীর ঘরের এক গৃহিণী,

অনাদর আর অবহেলায় 

দিন কেটে যায় প্রতিদিনি।


খুব সকালে উঠতে হবে

রাতেও করতে হবে ডিউটি,

তাদের মতে চলতে হবে 

তবেই আমি হবো বিউটি।

মোর মতের কি মূল্য আছে ?

বেতন ছাড়া মুই চাকরানী।।


তরকারিতে লবণ,মরিচ

একটু কম বা বেশি হলে,

ঘরের লোকের কথায় ঝালে

আমার নয়ন ভাসে জলে।

কেউ ভাবে না ইচ্ছে করে 

আমি এমন ভুল করিনি।।


রান্না ঘরে বারে বারে 

তাড়াহুড়ায় পড়েছি হাত,

গোল হলো না তবু রুটি

আমার রান্নায় নাই কোন স্বাধ।

একটি দিনও পাই নি ছুটি 

পেয়েছি রোজ চোখের পানি।।


ঘরটা যেন এক বিদ্যালয়

এখন সবার আমি ছাত্রী,

সবাই আমায় শিক্ষা দিচ্ছে

খাইতে নাইতে দিবারাত্রি।

তাদের কোথায় এই মনে হয় 

তাদের কাছে আমি ঋণী।।


আমি যেন কেনা দাসী

কিংবা কোন একটা রোবোট,

আমি যেন একলা একা

তারা সবাই মিলে এক জোট।

কেন এমন বাস্তব জীবন?

অভিনয়ে মহারানী ।।


বাবার ঘরে ছিলাম আমি

বাবার কাছে এক রাজ কন্যা,

স্বামীর ঘরে আসার পরে

বুকে পাঁজর ভাঙা বন্যা।

একটা নারীর জীবন যেন

কঠিন কষ্টের এক কাহিনী।।


Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো