মনের রাস্তার মোড়ে
মনের রাস্তার মোড়ে
খাদিজা বেগম
মনের রাস্তার মোড়ে মোরে
আমি দেখি তোমাকে,
ঐ অপলক দুই চোখেতে
চেয়ে দেখছো আমাকে।।
আবার দেখে ছুটছো তুমি
একা একা খুব একা,
সেই তুমিটা আসবে কখন
এখনও অদেখা?
আসলে কাছে মুগ্ধ হয়ে
দেখবো তোমায় দুচোখে।।
একই সাথে দুজনাতে
দুঃখগুলো উড়াবো,
খুব যতনে সঙ্গপনে
সুখের মাঝে হারাবো।
না পারবো না থাকতে আমি
তোমাকে আর না দেখে।।
তোমার প্রেমে অবুঝ এই মন
বুঝাইলেও বোঝেনা,
তুমি ছাড়া অন্য কিছু
এখন আর মন খোজেনা।
তোমায় যেন আমার জন্য
বিধাতা দেয় লিখে।।
Comments
Post a Comment