Posts

আমি

 আমি খাদিজা বেগম  আমি কোন পতঙ্গ নই অগ্নি আমি নই কোন জল, আমার কাছে ছুটে আসে  মরবেই মরবে পতঙ্গ দল। আমি নই তো দুর্নীতিবাজ নৈতিকতায় অটুট আমি, দুর্নীতিবাজ মাটি দিয়ে নীতির সাথে গড়বো ভূমি। আমি গরীবে দুঃখীর হাসি  অপরাধীর নয়নের জল।। আমি বটো বৃক্ষের ছায়া নির্যাতিতা বন্ধু আমার, জুলুমকারীর শত্রু আমি ওদের কাউকে দেবো না ছাড়। ওদের জন্য সরল মানুষ  সব হারিয়ে আজকে অচল।। ওই নিরাসার আসার প্রদীপ আমি ক্ষত মনের মলম, আমি মৃত্যু আমি ধ্বংস পান করি ওই দুর্নীতির দম। দুর্নীতিকে খতম করে  নীতির চাকা রাখব স্বচল।

বীর

 বীর খাদিজা বেগম ধীরে ধীরে রাতের আঁধার  গভীর থেকে আরো গভীর, ঘুম তাড়িয়ে সব চিন্তারা  দুই নয়নে করেছে ভিড়। সবার নয়ন ঘুমে বিভোর  মোর নয়নে বৃষ্টি ঝরে, স্বপ্ন ভাঙা এই বুক আমার যন্ত্রনাতে তোলপাড় করে। অভিনয়ে কেটে যায় দিন রাতে দুঃখী মন হয় অস্থির।। বিষ মাখানো তীরে ভরা  যেন আমার এই ছোট্ট বুক, রক্তক্ষরণ সারাটা ক্ষণ সইতে পারি না এই অসুখ।  তবু মেখে রাখী আমি  আমার মুখে সুখের আবির।। পারিনা আর পারিনা তো এত কষ্ট চেপে রাখতে, অঝরে দুই চোখে ঝরে পারিনা এই অশ্রু রুখতে। মনের যুদ্ধে পরাজিত  জীবন যুদ্ধে আমি এক বীর।।

ঘুমে কেন বিভোর?

 ঘুমে কেন বিভোর খাদিজা বেগম  ঘুমে কেন বিভোর তোমরা? ওঠো ওঠো দেশ প্রেমিক, দূর্নীতির ঐ আগুন লেগে পুড়ে যাচ্ছে চারিদিক। বেঁচে থাকেও মরছো কেন  করতে হবে প্রতিবাদ, বিবেক বুদ্ধি দিয়ে ভাঙ্গো দুর্নীতির ওই চোরা হাত। সঠিক দিকে চলো সবাই  যেওনা আর পাপের দিক।। মুখ থাকিতে বোবা কেন  বল মিথ্যার বিরুদ্ধে, ঢাল তরোয়াল হয় পরাজয়  জ্ঞানীদের জ্ঞান যুদ্ধে। অন্ধকারের দিক রাখিয়া  চলো সবাই আলোর দিক।। আলোর পথে দুর্নীতি নাই সেথায় শুধু শততা, দুর্নীতির ঐ দুর্গ ভেঙ্গে  গড়বো নীতির একতা। সবাই রবো সবার তরে  হবো আমরা মানবিক।।

পাগলের মত খুঁজি

 পাগলের মত খুঁজি খাদিজা বেগম পাগলের মত খুঁজি বারবার  খুজি ফের আমি খুঁজি তোমারে, নিশি জেগে খুঁজি দিন ভর খুঁজি তোমারে খুজিয়া হারাই আমারে। তোমার কারনে অশ্রু নয়নে এই বুকেতে মোর সাহারার তাপ, তোমার হাসিতে মলিন হয়েছে  আমার মুখের খুশির ছাপ। তোমারে দেখিতে আমারি আঁখিতে নিদ্রা আসেনা আগের মত, সুস্থ শরীরে অসুখে ধরেছে হৃদয়ে জেগেছে প্রেমের ক্ষত।। আমারে ভুলিয়া তোমারি ভাবনায় জানিনা তো আমি কেন ডুবেছি? নাই কোন পরোয়া ভয় ভীতি মোর আছে ভালোবাসা ভালবেসেছি।। ঘুমের ঘোরেতে দেখেছি স্বপনে আমি জাগিয়া পাগল পাগল, আর কোথায় খুঁজবো কোথায় তুমি? তোমাকে না পেয়ে আঁখি ছলছল।। নাই কেহো আমার কে খুঁজিবে আর তোমাকে খুঁজিতে গিয়ে হারিয়েছি, কোন কারনে যে এত ভালো লাগে নিজে নিজে আসে তোমাতে ভেসেছি।। ভালোবেসেছি তাই ভালোবেসে যাবো যতই করো না আমারে ঘৃণা, আমি তো নিরুপায় মন তোমাকে চায় প্রাণ বাঁচেনা তোমারে বিনা।।

কেউ লাগে না

 কেউ লাগে না খাদিজা বেগম  তারা আমার কেউ লাগে না যারা মাকে কষ্ট দাও, স্রষ্টার পরে মায়ের স্থান  মায়ের কাছে ক্ষমা চাও। এই জগতে কত অনাথ  পায়নি মায়ের মমতা, সেই মায়েরে পেয়েও কাছে  তোরা কেন দাও ব্যথা। মা হয়েছে দোয়ার খনি মায়ের কাছে দোয়া চাও।। মায়ের চোখে ঝরলে পানি  কারো দেয়া বেদনায়, সুখ শান্তিতে লাগবে আগুন  জীবন ভরবে রোদনায়। কঠিন কথায় মায়ের মনে  কেউ করিস না কোনো ঘাও।। মুখে মুখে করলেও দোয়া  মনে দেবে অভিশাপ, আয় ফিরে আয় মায়ের বুকে করতে হবে অনুতাপ। সর্বোচ্চ সৎ ব্যবহার  সবার মাকে সবাই দাও।।

এখন আমি

 আমি এখন খাদিজা বেগম  আমি এখন মা হয়েছি  মা হয়েছে ছোট্ট খুকি, বারে বারে ভুল করে তাই  মাঝে মাঝে মাকে বকি। অভিমানে কাঁদে তখন  আমার সাথে কথা কয়না, মান ভাঙাতে মাফ চাই আমি নইলে মায়ে খানা খায় না। আদর করে মাকে ডাকি  লক্ষী, সোনা, লাল টক টুকি।। পান ছাড়া তার কিটেনা দিন রাতে নিদ্রা আসে না তার, এই নিয়েই ভুল বোঝা বুঝি বুঝি না ভুল তার না আমার। যতই বোঝাই পান খেয়েও না  তাতে বারে স্বাস্থ্যের ঝুঁকি।। অবুঝ খুকি বুঝ মানে না পান ছাড়া সে কিছুই চায় না, সারা জীবন আমার কাছে  তাহার শুধু পানের বায়না। তার চরণে শব্দ হয় না লাঠির শব্দ বাজে ঠুক ঠুক।।

অপেক্ষার দিন

 অপেক্ষার দিন খাদিজা বেগম  অপেক্ষার দিন কতটা কঠিন সে বীহনে আর কেউ জানেনা তা, অপেক্ষার ক্ষণ গুনতে গুনতে পুড়ে গেছে যার বুকের কলিজা। অপেক্ষাতে এত যন্ত্রনা হয় ক্ষণে ক্ষণে জাগে মরণের ভয়, চলিতে পারেনা চরণের পাতা চোখে মুখে ভাসে দুঃখি পরিচয়। তার বুক ভরা থাকে মরুভূমি কঠিন কষ্টে দুটি চোখ ভিজা।। মন যারে চায় তার অপেক্ষায় মনে মনে মন অস্থির খুব, তারে ছাড়া সবই আবছায়া যেন দুই নয়নে ভাসে শুধু তারই রূপ। তার ভাবনায় ডুবে ডুবে মন  নিজেকে সে নিজে দেয় খুব সাজা।। যে থাকে হৃদয় তাকে ভোলা দায়  তার অপেক্ষায় জেগে জেগে রাত, পাগলের মতো সেজদায় পরিয়া  তারে পেতে কাছে করি মোনাজাত। অবশেষে আসবে আনন্দ ক্ষণ কষ্ট ভুলিয়া হবে মজাই মজা।।