কেউ লাগে না
কেউ লাগে না
খাদিজা বেগম
তারা আমার কেউ লাগে না
যারা মাকে কষ্ট দাও,
স্রষ্টার পরে মায়ের স্থান
মায়ের কাছে ক্ষমা চাও।
এই জগতে কত অনাথ
পায়নি মায়ের মমতা,
সেই মায়েরে পেয়েও কাছে
তোরা কেন দাও ব্যথা।
মা হয়েছে দোয়ার খনি
মায়ের কাছে দোয়া চাও।।
মায়ের চোখে ঝরলে পানি
কারো দেয়া বেদনায়,
সুখ শান্তিতে লাগবে আগুন
জীবন ভরবে রোদনায়।
কঠিন কথায় মায়ের মনে
কেউ করিস না কোনো ঘাও।।
মুখে মুখে করলেও দোয়া
মনে দেবে অভিশাপ,
আয় ফিরে আয় মায়ের বুকে
করতে হবে অনুতাপ।
সর্বোচ্চ সৎ ব্যবহার
সবার মাকে সবাই দাও।।
Comments
Post a Comment