Posts

রণাঙ্গনের মুসকান

 রণাঙ্গনের মুসকান খাদিজা বেগম  তোমারা মাঝে গোপন ছিল হাজার কবিতা আর গান, তুমি বীর, তুমি যোদ্ধা, তুমি রণাঙ্গনের মুসকান। তোমার মাঝে গোপন ছিল আ্যামাজনের দাবানল, তোমার অগ্নি তাপে পুড়ে গেল পশু হায়নার দল। তোমার কন্ঠে গোপন ছিল পবিত্র সত্য ন্যায়ের সুর অন্যায়ের প্রতি তোমার হুংকার দূর থেকে বহুদূর। তোমার ডাকে উঠলো জেগে ঘুমান্ত সব মুসলমান, তোমার শক্তি তোমার সাহস সবার মাঝে থাকুক অম্লান। আল্লাহু আকবার এই ধ্বনি বাতাসে ছড়ালো বিশ্বে, তুমি মানব জাতির গৌরব প্রতিবাদে সবার শীর্ষে।  বিড়ালের মত চুপ করে শুনব না কুকুরের ঘেউ ঘেউ অন্যায় মেনে নিয়ে খাঁচায় পাখি হয়ে বেঁচে রবনা কেউ। সত্য ন্যায় প্রতিষ্ঠায় অর্থ দেব, রক্ত দেব, দেব জীবন, তব দেবনা সততার বলিদান আসে যদি আসুক মরণ। না ঝড়িয়ে কোন রক্ত দেখালে কি বিরত্ত্ব, এই পৃথিবী আজকে থেকে তোমার ভক্ত। অগ্নি কন্ঠে পুড়ে গেছে পাপিটাপি অসভ্য সব, না না খুলবোনা এই হিজাব যা পড়তে বলছে আমার রব।

চলছে তো চলছেই

 চলছে তো চলছেই খাদিজা বেগম চলছে তো চলছেই সব অন্যায়-অনিয়ম, চাঁদাবাজি-টেন্ডারবাজি হরদম, থেমে গেছে স্বচ্ছতা, ভেঙে গেছে একতা,  মানবতা নেই যেন একদম। চলছে তো চলছেই বেড়ে সংসদ সদস্যদের পদ,  তার সাথে ষড়যন্ত্র, থেমে গেছে প্রতিবাদ, মিছিল-মিটিং  রাজনীতি আর গণতন্ত্র। চলছে তো চলছেই হরদমে সংসদ সদস্যদের  থোক বরাদ্দ আর ভাতা, থেমে গেছে হতদরিদ্রের তিনবেলা ভাত  আর অধিকারের কথা। চলছে তো চলছেই নিরপক্ষ আর আদর্শবানদের  অপমান-অপদস্থ, নিজ দলীয় নেতা-কর্মী দুর্নীতিবাজদের  সরকারি চাকরিতে উচ্চপদস্থ। চলছে তো চলছেই বালিশ, পর্দা, চামুচ,  বাঘর গণনায় কোটি দুর্নীতি, অফিসে আর আদালতে ঘুষ বিনিময়,  আমলা, মন্ত্রীদের স্বজনপ্রীতি। চলছে তো চলছেই বিদ্যুৎ গতিতে বেড়ে চলছে  দিনে দিনে ধনীদের ধন, দেখেও যেন দেখে না কেউ শিশুদের খাদ্য,  বস্ত্র, বাসস্থানের প্রয়োজন। চলছে তো চলছেই এই দেশ পরিচালনায়  আজে বাজে নোংরা লোভী লোক, যারা মানে নিয়ম-নীতি তাদের ভয়-ভীতি   দুর্নীতিবাজ দুদক। চলছে তো চলছেই সত্যবাদীদের বিরুদ্ধে  একের পরে এক মিথ্যা মামলা, দ্বিমত পোষণ কার...

তোমায় নিয়ে

 তোমায় নিয়ে খাদিজা বেগম তোমায় নিয়ে কাটবো সাঁতার তাই কেটেছি পুকুর, ইচ্ছে হলে ভাসবো দুজন দিন কিংবা রাতদুপুর। তপ্ত হৃদয় তৃপ্তি পেতে ডুববো ঝুপুর ঝুপুর, মনে মনে বাজবে তখন ভালবাসার নুপুর। সেই পুকুরে চর জেগেছে তুমি আজ কতো দূর, মধুর মধুর স্বপ্ন গুলো আজ বেদনা বিদুর। তোমার নিয়ে থাকবো বলে তাই বেঁধেছি বাসা, তোমায় পেলে পূর্ণ হবে আমার সকল আশা। সেই আশা আজ অশ্রু হয়ে  ঝরে টাপুর টুপুর। তোমার বিরহে কাতর আমি তুমি কোন সখিপুর?

ক্রোধ

 ক্রোধ খাদিজা বেগম  ক্রোধের কারণে ধ্বংস হয় সম্পদ ও সম্মান, পারিবারিক ও সামাজিক সম্পর্কেও হয় দুর্নাম। প্রতিটা মুহূর্তে নেমে আসে ক্রোধের কারনে কষ্ট, ক্রোধ পুষে রাখার কারণে সুখ, শান্তি হয় নষ্ট। যে ব্যক্তি তার সৃষ্টিকর্তার ক্ষমা পেতে আশা করে, সে যেন গো হয় ক্ষমাশীল মানুষেরে ক্ষমা করে। যে জন নিজের হিংসা ক্রোধ করতে চায়না সংবরণ, তার জন্য উভয়ই সমান জীবন কিংবা মরন। যত করবে রাগ নিয়ন্ত্রণ ততোই হবে তুমি প্রিয়, আধ্যাত্মিক এবং জাগতিকে শ্রেষ্ঠ হবে জেনে নিও। ক্রোধ বর্জনে যা প্রতিদান নাই কিছু তার সমান, ধৈর্য, সহনশীলতা মহান সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ দান। ভুল করে ভুল করেছে যে, সে ষড়যন্ত্র করেনাই, ক্ষমা করে কাছে ডাকো তারে ঐ হৃদয় দাও তুমি ঠাঁই। ক্ষমা করো বন্ধু ক্ষমা করো সে যে বড় অনুতপ্ত, বিরাট গুন সহনশীলতা চাইলেই হবে তাহা রপ্ত। ভুলত্রুটি মিশে থাকে দেহে পারেনা কেউ ছেড়ে যেতে, ক্ষমা করো বন্ধু ক্ষমা করো হাত পেতেছি ক্ষমা পেতে। সৃষ্টিকর্তার আদেশ হল বর্জন করো কুক্রোধ, নইলে তোমার হারিয়ে যাবে পূর্ণ কৃতজ্ঞতাবোধ। ক্ষমা ছাড়া শূন্য হবে ক্রোধ পুষে রাখার জন্য ভাই, ক্রোধের আগুনে পুড়ে পুড়ে মানবিকতা হবে ছ...

রাজনীতিবিদ

  রাজনীতিবিদ খাদিজা বেগম আমরা সবাই এক এক জনা অনেক বড় রাজনীতিবিদ, আজ আমাদের স্মরণে নাই  নয় মাসের সেই স্বর্ণ অতীত। কি হবে আই রাজনীতিতে যদি না থাকে গণতন্ত্র? রাজনীতির রুপ ধরে রাজা যদি করে ষড়যন্ত্র! কি হবে এই রাষ্ট্র দিয়ে নাগরিকগণ যদি পালায়? কি হবে এই সংসদ দিয়ে যদি দলের কথায় চালায়? কি হবে এই আইন দিয়ে যদি দলের স্বার্থে হয় পাস? কি হবে এই নির্বাচনে  যদি কেন্দ্রে থাকে সন্ত্রাস? কি হবে এই আদালতে যদি নাইবা থাকে বিচার? কি হবে এই বিদ্যালয়ে যদি নাইবা থাকে টিচার? কি হবে ঐ মসজিদ, মন্দির, গির্জায় গিয়ে সেজদা করে? যদি তোমার ব্যবহারে কারো চোখে অশ্রু ঝরে? আমরা সবাই দলের পিছে ছুটতে গিয়ে আজ পথ ভ্রষ্ট, তাই তো দেখি দুর্নীতি আর ষড়যন্ত্রে ভুগছে রাষ্ট্র। মিথ্যাবাদীর ছড়াছড়ি পাই না খুঁজে আদর্শবান, দেখেও যেন দেখে না চোখ শুনেও যেন শোনে না কান। বিবেক-বুদ্ধি সব বেচেছি নোংরা অর্থ বিত্তের কাছে, তাই ভরেছে এই সমাজটা আজ সন্ত্রাসে আর সন্ত্রাসে। দলীয় লোক সবাই ভালো তাদের আছে নিরাপত্তা, নির্দলীয় সত্যবাদী একে একে হবে হত্যা। আজ থেকে ভাই আমরা সবাই সবার আগে মানুষ হবো, তার পরেতে রাজনীতিবিদ স্বতন্ত্...

হে কবি

 হে কবি খাদিজা বেগম হে কবি, এমন একটি কবিতা লিখে দাও, যা জাগাবে বিভ্রান্তকারী বোকা জাতিকে। যে কবিতায় জাগিয়ে তুলবে মানুষের, বিবেক-বুদ্ধি আর ঘুমন্ত অনুভূতিকে। হে কবি, এমন একটি কবিতা লিখে দাও, যা তাড়াবে দেশের ঘুষখোর দুর্নীতিকে। যে কবিতার প্রতিটা চরণে চরণে, শক্তি যোগাবে অসুস্থ দুর্বল ব্যক্তি কে। হে কবি, এমন একটি কবিতা লিখে দাও, যা সূর্যের মত আলো ছড়াবে চারদিকে। যে কবিতায় উজ্জীবিত করবে আবার, দুমড়েমুচড়ে ভেঙেপড়া বিচার-বুদ্ধিকে। হে কবি, এমন একটি কবিতা লিখে দাও যা জাতিকে এগিয়ে নিয়ে যাবে সম্মুখে। যে কবিতায় উদ্বুদ্ধ হবে দেশ প্রেম, দেশটাকে ভালোবেসে ধারণ করবে বুকে। হে কবি, এমন একটি কবিতা লিখে দাও, যা সৃষ্টি করবে মানব মনে মানবতা। যে কবিতায় থাকবে অধিকার বঞ্চিত, গরিব, দুঃখী, এতিম, অনাথদের কথা। হে কবি, এমন একটি কবিতা লিখে দাও, যা শুনবে পতিতালয় গড়ানো সমাজ। যে কবিতার কবরে দাফন করিব নারী শিশুদের দুশমন জীবিত লাশ। হে কবি, এমন একটি কবিতা লিখে দাও, যাতে মুক্তি পাবে অর্থ, ক্ষমতার দাস। যে কবিতায় উঠবে জোয়ার ভাসবে তরী, ফুটবে হাসি গরিব-দুঃখীর মুখে একরাশ। হে কবি, এমন একটি কবিতা লিখে দাও, যা এই দেশ...

হৃদয় দুয়ার খোলা

 হৃদয় দুয়ার খোলা খাদিজা বেগম  তুমি আমায় ভুলে গেলেও  আজও হয়নি তোমায় ভোলা, তুমি আসবে বলে তাই রেখেছি  আজও হৃদয় দুয়ার খোলা।। একটি দিনও দেয়নি দুয়ার  রাগে কিংবা অভিমানে, তোমার আশায় জেগে থাকি  আমার সৃষ্টিকর্তা জানে। তোমার প্রতি আসেনা ক্রোধ  আসেনা মনে অভিযোগ, মনে মনে মন খোঁজে তাই  একটু ভালোবাসার সুযোগ। তোমার স্মৃতি ফাগুন হয়ে  আমাকে দেয় আজও দোলা, শ্বাস নিঃশ্বাসে আছো মিশে  তাই যাবে না তোমায় ভালো।। তোমার দেয়া এই বিরহ  পড়ায় যদি সারা দেহ, তবু তোমার চেয়ে আমার  হবে না আর আপন কেহ। আজ আছি তো কাল রবো না তবু বেঁচে থাকবে আশা, যাক দূরে যাক রাগ অভিমান  বুক ভরে থাক ভালোবাসা। আমার চোখে চিরদিনি  তুমি একজন আলাভোলা, তোমার হৃদয় আমার জন্য  তাই গড়েছি প্রেমের গোলা।। দূরে থাকো কাছে থাকো  থাকবে আমার এই অন্তরে, বেরবে না আর কোন তরী  তুমি ছাড়া এই বন্দরে। তুমি ছাড়া আর কারো মাল  এই বন্দরে হয়না খালাস, আসো বা না আসো তুমি  রোজ করিবো তোমায় তালাশ। ভালোবাসার রং তুলিতে  এই হৃদয় নকশা তোলা, শুধু তোমার মায়াবী ম...