শখের পুরুষ

 

শখের পুরুষ

খাদিজা বেগম 

যে জন আমার শখের পুরুষ
শখ মেটাতে সে চলে যায় দূরে,
তখন আমার বুকের ভেতর
দাউদাউ করে হৃদয় জ্বলে পুড়ে।।

লোকে বলে শখের পুরুষ
হয়না কভু কোন সখীর আপন,
চোখ ধাঁধানো শখের পুরুষ
সব সখীদের দুই নয়নের স্বপন।
শখের পুরুষ সখি দেখলে
পাগল হয়ে সখীর পিছে ঘুরে।।

শখের পুরুষ অলির মত
এক ফুলেতে মন ভরে না কভু,
দেখতে হলেও মানব রূপী
তার ভিতরে অলির স্বভাব তবু।।

অলির মত নেচে গেয়ে
ফুলে ফুলে সে মধু পান করবে,
জিন্দা মরা হবে সেই জন
শখ করে যে জন তার প্রেমে পড়বে।
তাই বলি মন প্রেম করো না
প্রেম করা মন ধোঁয়ার মতন উড়ে।।

Comments

Popular posts from this blog

বলো

পুড়ে গেল মন

অদৃশ্য অমানুষ