সময় নেই হাতে

 সময় নেই হাতে 

খাদিজা বেগম 


ভাল কাজে ডাকলে তোমায় 

তুমি বলো কোন সময় নেই হাতে, 

 দম্ভ করে মন্দ কাজে 

তোমার সময় ফুরিয়ে যায় দিন রাতে।।


কেন তুমি ভুলে গেছো

সময় হলো মূল্যবান এক আমানত,

জবাবদিহি করতেই হবে 

কেমন করে করেছ তার খেয়ানত।

মিথ্যা তোমায় ধ্বংস করবে 

পড়ো নি কি ওই কোরআনের আয়াতে।।


পরনিন্দা পরকীয়া 

পরচর্চা করবে আরো কতটা, 

প্রতারণা করে করে 

আর করো না বড় পাপের ক্ষতটা।।


সময় থাকতে বুঝলি নারে

একদিন তোমার হাতে সময় থাকবে না, 

যার সময় সে নিয়ে যাবে

কেউ তোমাকে আর কখনো ডাকবে না।

হিসাব করে দেখরে মন

কি করেছো এত দিনের হায়াতে।।

Comments

Popular posts from this blog

বলো

অদৃশ্য অমানুষ