এক পারাতে থাকি

 এক পাড়াতে থাকি 

খাদিজা বেগম 


জন্ম থেকেই তুমি আমি 

এক পাড়াতে থাকি,

চোখের আড়াল হলেই তোমায় 

মনে মনে ডাকি।।


তোমার আশায় থেকে থেকে 

যুগ ফুরালো আমার, 

তবু তোমার আশায় বাঁচি 

দেখা দাও না একবার।

বৃষ্টি আসার আশায় যেমন 

থাকে চাতক পাখি।।


তোমার চলার পথের পাশে 

বারে বারে দাঁড়াই, 

এই বুঝি গো আসলে তুমি 

তাই ভেবে চোখ বাড়াই।।


চোখের সামনে পাইনা তোমায় 

স্বপ্নে মারো উঁকি,

এই উঁকিতেই বারে আমার 

প্রাণ হারানো ঝুঁকি। 

তোমায় দেখার বায়না ধরে 

ঘুম হারালো আঁখি।।

Comments

Popular posts from this blog

বলো

অদৃশ্য অমানুষ

শখের পুরুষ