অদৃশ্য অমানুষ

 অদৃশ্য অমানুষ

🖊️ খাদিজা বেগম 


সুখের ভাগী হয়ে সবাই

সুখের পায়ে পায়ে থাকে গড়াতে,

দুঃখের ভাগী হয় না কেহ

দুঃখীর পাশে রয় না কেহ ধরাতে।।


সুখের সময় ঝাঁকে ঝাঁকে 

বন্ধু-বান্ধব আসতে থাকে বাড়িতে,

ভালো ভালো রান্নাবান্না 

সকাল বিকাল চলতে থাকে হাড়িতে।

দুঃখের সময় দেয় না সাড়া 

ডাকলে বলে তাদের সময় নেই হাতে।।


দুঃখের সময় যে জন সাথী  

সেই তো তোমার সত্যিকারের আত্মীয়,

সুখের দেখা পাবার পরে 

তুমি তারে কভু ভুলে না যেয়ো।।


অকৃতজ্ঞ স্বার্থপর লোক 

দুই হাত ভরে কুড়িয়ে নেয় অভিশাপ,

স্বার্থের মোহে ন্যায় হারিয়ে 

কাঁকড়ার মত আঁকড়ে ধরে রাখে পাপ।

মানুষ হতে চাইলে তুমি 

তোমার মাঝের সেই অদৃশ্য

অমানুষকে হবেই তোমায় সরাতে।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো