শেষ বিচারে
শেষ বিচারে
খাদিজা বেগম
শেষ বিচারে তোমার আমার
বিচার করবেন যিনি,
উকিলা হবেন সাক্ষী হবেন
সবি হবেন তিনি।।
তাইতো তিনি আমার ওপর
সদায় রাখেন নজর,
কি ভেবেছি কি করেছি
রাখেন সকল খবর।
তার দয়া আর ক্ষমার কাছে
আমি অশেষ ঋণী।।
যা খুশি তাই করে বাড়াই
তার খুশি না ভেবে,
তার আশাতেই থাকি তবু
ক্ষমা করে দেবে।।
ক্ষণিক সুখের নেশায় ডুবে
চাই না পাপের মাস্তি,
শেষ বিচারে চাইনা পেতে
জাহান্নামের শাস্তি।
তাই ক্ষমা চাই তোমার কাছে
আমি প্রতিদিনি।।
তোমার দেয়া এই সময়টা
অনেক বেশি দামি,
এই সময়ের অপচয় আর
করি না যে আমি।
আমি যেন সত্যের দামে
মিথ্যাকে না কিনি।।
Comments
Post a Comment