নিজের মেয়ে লক্ষী

 নিজের মেয়ে লক্ষী 

খাদিজা বেগম 


নিজের মেয়ে লক্ষী সোনা 

নিজের বোনটা ধোয়া তুলসী পাতা, 

ছেলের বউটা মানুষ তো নয়

ষড়যন্ত্রে ভরা বউয়ের মাথা।।


এমন চিন্তা করা মানুষগুলো 

মানুষ নাকি একবার দেখ ভেবে, 

তুমি যদি না দাও সম্মান 

কে তোমাকে তবে সম্মান দেবে।

ছেলের বউকে মেয়ে ভেবে 

চেষ্টা কর ঘুচাতে তার ব্যথা।।


সব মানুষে মাটির তৈরি 

সবার ভেতর যন্ত্রনাতে ঘেরা,

নাইবা ভালো লাগতে পারে 

অন্য লোকের কথা চলাফেরা।।


তোমার মতে মত মিলালেই 

তোমার কাছে তারাই শুধু ভালো,

মতের অমিল করলো যারা 

কেন ভাবো তারা সবাই কালো।

ভিন্ন ভিন্ন রঙে রূপে 

মতে ভরা এই জীবনে খাতা।।


#ছলের_বউ #খাদিজা_বেগম @highlight

Comments

Popular posts from this blog

বলো

অদৃশ্য অমানুষ

শখের পুরুষ