কর্ম গুনে মানুষ বড়

 কর্মগুনে মানুষ বড় 

খাদিজা বেগম


মানুষ কভু হয় না বড় 

শত বছর বেঁচে থাকার মাঝে, 

কর্মগুনে মানুষ বড় 

বড় হবার প্রমাণ থাকে কাজে।।


সম্পদে নয় সনদে নয় 

উচ্চতায় নয় মানুষ শ্রেষ্ঠ জ্ঞানে,

নৈতিকতাই আসল ধর্ম 

এই কথাটা জ্ঞানী-গুনি জানে।

অশ্লীল কথা জ্ঞানীর কানে 

বিষ মাখানো তীরের মত বাজে।।


অনৈতিক পথ মহাবিপদ 

জানার পরেও যে মানুষ পা বাড়ায়, 

অনৈতিক কাজ করে করে 

সেই মানুষে শয়তান কেও হারায়।।


ভুল করে ভুল হয়ে গেলে 

ক্ষমা করে মানুষ হয়ে ওঠো, 

সহযোগী ন্যায় পরায়ণ 

মানুষ হয়ে ফুলের মত ফোটে।।

ঘ্রাণ ছড়িয়ে ফুল ঝরে যায়

তাই এতো ঘ্রান হাওয়ার ভাঁজে ভাঁজে।।

Comments

Popular posts from this blog

বলো

অদৃশ্য অমানুষ

শখের পুরুষ