ভাল্লাগে না ছাই
ভাল্লাগে না ছাই
খাদিজা বেগম
ভাল্লাগে না ভাল্লাগে না
আমার কিছু ভাল্লাগে না ছাই,
যারে পেলে ভালো লাগবে
এখন তারে কোথায় খুঁজে পাই।।
মন বসে না কোন কাজে
চোখে ভাসে তার মায়াবী মুখ,
তারে ছাড়া অসুখ অসুখ
তারে পেলেই লাগে শুধু সুখ।
কেমন করে তারে বোঝাই
মনে প্রাণে চাই তারে চাই।।
আমানিশা রাতের মত
তারে ছাড়া লাগে অন্ধকার,
সে এলে এই বুকের ভিতর
দূর হয়ে যায় সকল হাহাকার।।
সে এলে খুব বৃষ্টি আসে
পুষ্প ফোটে হাওয়ায় ছড়ায় ঘ্রাণ,
তারে ছাড়া লাশের মত
যেন আমি পাই না খুঁজে প্রাণ।
মন তারে চায় আপন করে
তারে ছাড়া বাঁচার উপায় নাই।।
Comments
Post a Comment