প্রতিশ্রুতি দিয়ে
প্রতিশ্রুতি দিয়ে
খাদিজা বেগম
ভালবাসি বলে বলে
ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে,
জনম জনম পাশে থাকার
ওয়াদা দিয়ে করে ছেলে বিয়ে।।
তার পরে আর খোঁজ রাখোনি
কেমন আছি তোমার ঘরে আমি,
স্ত্রী এখন গুরুত্বহীন
স্বামীর কাছে বাহিরের সব দামি।
আমি এখন ব্যস্ত থাকি
তোমায় সুখে রাখার দায়িত্ব নিয়ে।।
তুমি করো প্রতারণা
তা জেনেও চুপটি করে থাকি,
ভাঙে না যে সন্তানের মন
ভাঙ্গা হৃদয় নিয়ে কাঁদে আঁখি।।
তবু আমায় বিনা দোষে
বের করে দাও ঘারে ধাক্কা দিয়ে,
কাপুরুষেই ধ্বংস করে
স্ত্রী সন্তান রক্ষার দায়িত্ব নিয়ে।
প্রতিশ্রুতি ভঙ্গকারী
জ্বলবে একদিন জাহান্নামে গিয়ে।।
Comments
Post a Comment