আগুন জ্বলে মনে
আগুন জ্বলে মনে
খাদিজা বেগম
আগ্নেগির মত করে
ফাগুন এলেই আগুন জ্বলে মনে,
বৃষ্টি হয়ে এসো তুমি
ঝরে পরো আমার পোড়া বনে।।
ফুলে ফুলে দুলে দুলে
মন ভ্রমরা গায় মিলনের সুরে,
আরো যদি করো দেরি
জ্বলে জ্বলে ছাই হবে মন পুড়ে।
পোড়া এ মন কয়লা হলে
কেমন করে মিলবো তোমার সনে।।
আমার মনেও কোকিল ডাকে
আমার মনেও সুবাস ছড়ায় ফুলে,
প্রেম যমুনায় জোয়ার ওঠে
মিলন নেশায় ঢেউ ছুটে যায় কূলে।।
আমি কোন ফেরেশতা নই
আমি একটা মাটির মানুষ ভবে,
আর কতকাল থাকবো আশায়
তোমার আমার মিলন হবে কবে।
এই বিরহ যন্ত্রনাতে
পোড়া এই মন কাঁদে ক্ষণে ক্ষণে।।
Comments
Post a Comment