মন মাঝি
মন মাঝি
খাদিজা বেগম
ও মন মাঝি হাল ছেড়ো না
জীবন নদীর তীব্র তুফান দেখে,
শক্ত হাতে বৈঠা ধরো
ভয় পেয়ো না যায় যদি নাও বেঁকে।।
দূর আকাশে মেঘ জমেছে
পুবের সূর্য পশ্চিমে যায় ডুবে,
রাতের শেষে ভোর আসে ফের
ডোবা সূর্য ভেসে ওঠে পুবে।
শেষ বলে নাই কোন কিছু
বারে বারে ভুল করে মন শেখে।।
হাঁটতে গিয়ে হোঁচট খেয়ে
যে মাটিতে তুমি যাবে পড়ে,
তোমায় আবার উঠতে হবে
আশা নিয়ে মাটিতে ভর করে।।
ও পাশে কূল এ পাশে কূল
মাঝ নদীতে ভাসে জীবন তরী,
এক কূলেতে জন্ম নিয়ে
যেন আমরা অন্য কূলে মরি।
কেউ ডুবে যায় লোভে পড়ে
কেউ কূলে যায় সত্যকে ঠিক রেখে।।
Comments
Post a Comment