বাসবো ভালো

 বাসবো ভালো 

খাদিজা বেগম 


তোমায় আমি বাসবো ভালো 

ঠিক করেছি দ্বিধা দ্বন্দ্ব ভুলে,

ভেবে চিন্তে তাই এসেছি 

আমাকে দাও মনের দুয়ার খুলে।।


প্রেম বিহনে দিনে দিনে 

সুখ হারানো যন্ত্রণাতে ভুগি,

একটুখানি ভালোবাসা 

পাবার আশায় মন হয়েছে রোগী।

মনে মনে মন ভ্রমরা 

উড়ে উড়ে ঘুরে বেড়ায় ফুলে।।


আকুল হৃদয় ব্যাকুল হলো 

তোমার ভালোবাসা পাবার আশায়, 

হাত বাড়িয়ে নাও জড়িয়ে 

বেঁধে রাখো তোমার ভালোবাসায়।।


তুমি যদি মন না বোঝো 

তোমায় আমি বোঝাবো কি দিয়া, 

তোমার প্রেমে মন দেওয়ানা

প্রেম পিপাসায় পিপাসিত হিয়া।

তোমার টানে মন ছুটে যায়

যেমন করে ঢেউ ছুটে যায় কূলে।।

Comments

Popular posts from this blog

বলো

অদৃশ্য অমানুষ

শখের পুরুষ