ভাসা পদ্ম
ভাসা পদ্ম
খাদিজা বেগম
জলে ভাসে ভাসা পদ্ম
হাওয়ায় হাওয়ায় ভেসে বেড়ায় পাখি,
জল ফুরালে ফুল মরে যায়
হাওয়া ছাড়া পৃথিবীর সব ফাঁকি।।
মেঘের উপর আকাশ থাকে
সেই আকাশের নিচে মাটির ভুবন,
তুমি আমার হাওয়ার মতন
তুমি আমি আকাশ মাটি দুজন।
আকাশ মাটির মিলন হলে
জল মাটিতে দারুণ মাখামাখি।।
এই মিলনে প্রাণ আসে ফের
তৃষ্ণা কাতর মরা মাটির বুকে,
চাষিরা পায় আলোর দেখা
ফসল ফলায় মনের সুখে সুখে।।
মিলন মানে সুখের সৃষ্টি
বিরাহতে থাকে শুধু দুঃখ,
দুঃখ ছাড়া সুখের মূল্য নাই
জল বিহনে মাটির জীবন রুক্ষ।
হাওয়ায় জীবন হাওয়ায় ভুবন
হাওয়া ছাড়া বন্ধ হবে আঁখি।।
Comments
Post a Comment