বাংলা
বাংলা
খাদিজা বেগম
বাংলা আমার চোখের মনি
বাংলা আমার বসত বাড়ি ভিটা,
বাংলা আমার মাতৃভাষা
এই ভাষাটা মধুর চেয়েও মিঠা।।
বাংলার পাখি বাংলার বৃক্ষ
বাংলার নদী ভালবাসি আমি,
বাংলার বুকে যা আছে সব
আমার প্রাণের চেয়ে বেশি দামি।
বাংলার সবি অমূল্য ধন
হয় যদিও তাহা ধানের চিটা।।
বাংলার কৃষক বাংলার শ্রমিক
তাদের পায়ে হাজার সালাম জানাই,
তারা বাংলার সাহসী বীর
তাদের ঘামে সুখের স্বপ্ন বানাই।।
বাংলার সন্তান যখন জাগে
দূর হয়ে যায় রাতের সকল আঁধার,
সোনার আলো ছড়িয়ে দেয়
তাদের কোন পারোয়া নাই বাঁধার।
খেতে ভারি মজা লাগে
আমার বাংলা মায়ের হাতের পিঠা।
Comments
Post a Comment