পবিত্রময় সত্য
পবিত্র ময় সত্য
খাদিজা বেগম
তোমার হতে চাইনা পেতে
দৌলত জৌলুস কোন আধিপত্য,
ক্ষমা করে দেখিয়ে দাও
যে পথ চির পবিত্র ময় সত্য।।
ডুবে যেন যাই না আমি
লোভ-লালসা কাম বাসনার মাঝে,
আমায় তুমি ব্যস্ত রাখো
ভাঙা হৃদয় জোড়া দেবার কাজে।
ভুলে ভরা এই জীবনটা
শুধরাতে দাও সত্য ন্যায়ের তথ্য।।
প্রয়োজনের অতিরিক্ত
মান দিও না ধন দিও না আমায়,
জীবন যেন না ভরে যায়
অপমান আর দুঃখ অবহেলায়।।
ভিক্ষুক হয়ে ভিক্ষা চাইছি
তোমার সেজদায় আমার হৃদয় পেতে,
কেহ যেন দুঃখ না পায়
আমার কাছে সাহায্যের হাত পেতে।
যার কারনে শক্তি পাবো
আমাকে দাও এমন একটা পথ্য।।
Comments
Post a Comment