আমায় মানুষ ভাবো

 আমায় মানুষ ভাবো 

খাদিজা বেগম 


আমি বাঁচতে চাই না বাঁচতে চাই না

খেয়ে তোমার আয়ের একটি রুটি, 

তবু আমার পায়ে পায়ে 

এমন করে আর ধরো না ত্রুটি।।


তৃষ্ণায় তৃষ্ণায় কাতর হলেও 

চাই না তোমার হাতের জলের বাটি,

মরার পরেও চাই না আমি 

তোমার হাতের একটি মুঠো মাটি।

আমায় নিয়ে আর খেলো না 

আমি নয়তো কোন খেলার গুটি।।


তোমার হতে চাই না পেতে 

ভালোবাসা আদর যত্ন সম্মান,

তবু আমায় মানুষ ভাবো 

যখন তখন করো না অপমান।।


চাইনা পেতে কোন সারপ্রাইজ 

আমি চাইনা পেতে ঈদ উপহার,

তবু মিথ্যে অপবাদে 

আমায় তুমি কাঁদাইওনা বারবার।

অপমানে অবহেলায় 

আমি ক্লান্ত আমাকে দাও ছুটি।।


তোমার মুখের কথা গুলো 

তীরের মত বুকে এসে লাগে, 

মন মরে যায় ব্যবহারে 

বারে বারে মরনের সাধ জাগে।


আলোর মাঝে বিষন্নতা 

ঢেকে রাখি হাসির উৎস মেখে, 

অন্তর ভরা হাজার ক্ষত 

কখনো কেউ যেন তা না দেখে। 


তোমার কাছে শেষ মিনতি 

তোমার জায়গায় হয় না যেন কবর, 

বেওয়ারিশ বলে আমায় 

মাটি দিও সরকারি মাটির ভেতর।।

Comments

Popular posts from this blog

বলো

অদৃশ্য অমানুষ

শখের পুরুষ