বর্ষা

 বর্ষা 

খাদিজা বেগম 


বর্ষা এলে কেউ বসে রয় 

ভাঙ্গা চলার নিচে পাতিল পেতে, 

কেউ বা আবার রাস্তায় ভিজে 

দোয়া করে বর্ষা চলে যেতে।।


কেউ বা বর্ষার তালে তালে 

আনন্দে গান গায় নিজেকে ভুলে,

কেউ বা আবার স্মৃতির দোলনায় 

শখার সাথে বসে বসে দুলে।

কেউ বা প্রিয় সঙ্গীর সাথে 

মাতাল হাওয়ার মত ওঠে মেতে।।


একি বর্ষার কত রং রূপ 

বর্ষা ধরে দেখেছো কি ভেবে, 

বর্ষার জলে কেউ কেউ জ্বলে

কারো কারো মনের আগুন নেভে।।


বর্ষা এলেই ভজন রসিক 

খিচুড়ি আর মাংস পোলাও খাবে, 

গৃহহিনা খুঁজে বেড়ায় 

মাথা গোজার জায়গা কোথায় পাবে।

প্রদীপ হয়ে জ্বলে বর্ষা 

নিভে যাওয়া সব ফসলের ক্ষেতে।।

Comments

Popular posts from this blog

সময় নেই হাতে

বলো

অদৃশ্য অমানুষ