ভাবনার অথৈ জলে

 ভাবনার অথৈ জলে

খাদিজা বেগম 


তোমার ভাবনার অথই জলে 

ডুবে গেছে আমার প্রেমিক মন, 

তাইতো আমার ভাবনা জুড়ে 

শুধু তুমিই থাকো সারাক্ষন।।


তোমায় ভেবে চাঁদের সাথে 

কথা বলি সাক্ষী আছে রাত, 

ঘুমের ঘোরে তোমায় দেখে 

ভালোবেসে বাড়িয়ে দেই হাত। 

তুমি ছাড়া পর লাগে সব 

তুমি আমার প্রাণের আপনজন।।


তুমি এলে মন বাগানে 

পুষ্প ফোটে পাখিরা গায় গান, 

বৃষ্টির জলে প্রেমিক হৃদয় 

নেচে নেচে করে সুখের স্নান।।


কল্পনাতে দেখি আমি 

গল্পের মত তোমার সুন্দর মুখ,

তুমি আমার মনের মানুষ 

তোমার মাঝেই আমার সকল সুখ। 

তুমি আমার এমনি জন 

সারা জীবন তোমায় প্রয়োজন।।

Comments

Popular posts from this blog

বলো

অদৃশ্য অমানুষ

শখের পুরুষ