কাঁচের জিনিস

 কাঁচের জিনিস 

খাদিজা বেগম


কাঁচের জিনিস যত্নে রাখলে 

হাজার বছর ধরে ভালো রাখা যায়, 

অযতনে অসাবধানে 

একটি দিনও ভালো রাখার নাই উপায়।।


বিশ্বাস হলো কাঁচের মত 

একবার ভাঙলে আগের মত হবে না, 

ভালোবাসার মূলে বিশ্বাস 

বিশ্বাস ছাড়া ভালোবাসা রবে না।

পরকীয়া প্রেমের লোভে 

বিশ্বাসঘাতক তার পবিত্র প্রেম হারায়।।


বিবেক ছাড়া পরশু কি আর 

বুঝতে পারে ভালবাসার মানে, 

নিজের স্বার্থ হাসিল করতে 

নিজেকে সে পশুর দিকে টানে।।


শরীরের বল শেষ হলে সে 

একলা বসে একদিন করবে অনুতাপ, 

প্রতারণার পাহাড় নিয়ে 

হিসাব করবে তার জীবনের অতীত পাপ।

মানুষ হয়ে জন্ম নিয়ে 

পশুর মত কেউ মরো না এই ধরায়।।

Comments

Popular posts from this blog

বলো

অদৃশ্য অমানুষ

শখের পুরুষ