চলে যাবার আগে
চলে যাবার আগে
খাদিজা বেগম
চলে যাবার আগে বললে
আমি তোমায় ভালোবাসি নাই,
ভালোবাসার খোঁজে তুমি
আমায় রেখে চলে যাচ্ছ তাই।।
কেন আমার উপর দিলে
এতো বড় মিথ্যে অপবাদ,
তবু যুক্তি তর্কে যায় নি
জানি চলে যাবার অজুহাত।
তাই বিরহের আগুনে মন
পুড়ে পুড়ে করতে চাইনি ছাই।।
ভালোবেসে কেহ কাউকে
আপন করে রাখতে পারে না,
যে থাকার সে থেকেই যাবে
মরণ এলেও যেতে পারবে না।।
আমায় রেখে চলে গেছো
তবু স্মৃতির সাথে কাটাই রাত,
তবু তোমার মঙ্গল চেয়ে
দুহাত পেতে করি মোনাজাত।
কোন কারণে মন ভেঙেছো
দেখা হলে প্রশ্ন করতে চাই।।
Comments
Post a Comment