মানুষ

 মানুষ

খাদিজা বেগম 


অবিচারের পক্ষে যারা 

জান্নাতের সুখ হারাম তাদের জন্য, 

গরিব ধনী নারী পুরুষ 

সবাই মানুষ কেহ নয় তো পণ্য।।


সৌদির যাকাত ভিক্ষা দিয়ে

গড় যারা মাদ্রাসা এই দেশে,

তোমাদের সব ঈমান আমান 

ওই ধর্ষকদের মত গেছে ভেসে।

ধর্মের বেশে বেশ ধরেছো 

তোমরাও তো ওদের মতই বন্য।।


সৌদির পূজায় লুটাও যারা 

তোমরাও তো সৌদির মত বর্বর,

তোমাদের মন গড়া ধর্ম 

ঈমান শুকনো পাতার মত মর্মর।।


সৌদি হলো অত্যাচারী 

নারীর উপর জুলুম করা জালিম, 

সেই জালিমের পক্ষপাতী 

শয়তানের দল যতই সাজো আলিম।

শেষ বিচারে দেখা যাবে 

কে মানুষ আর কে শয়তানের সন্য।।

Comments

Popular posts from this blog

সময় নেই হাতে

বলো

অদৃশ্য অমানুষ