তারে ভালো বাসি

 তারে ভালো বাসি 

খাদিজা বেগম 


বলি বলি করেও তো 

বলা হয়নি তারে ভালবাসি, 

ভুলি ভুলি করেও তো 

ভোলা হয় নি চোখের জলে ভাসি।।


না পারি তার মুখ ভুলিতে 

মনের আয়নায় চাঁদের মত ভাসে, 

আমার কাজের ফাঁকে ফাঁকে 

ভাবনার রাস্তা ধরে কাছে আসে। 

দিনে দিনে আরো সুন্দর 

তার প্রেম হয় না ফুলের মত বাসি।।


না পারি প্রেম প্রকাশ করতে 

না পারি তার ওই হাত ধরে রাখতে, 

না পারি মোর আপন করতে 

না পারি তার আপন হয়ে থাকতে।।


আমি যেন ফেঁসে গেছি 

এক অদৃশ্য প্রেমের যাতা কলে, 

না বলা প্রেম বুকের মাঝে 

মোমের মত জ্বলে জ্বলে গলে।

সে যেন এই দেহটার প্রাণ 

তারে ছাড়া কেমন করে বাঁচি।।

Comments

Popular posts from this blog

বলো

অদৃশ্য অমানুষ

শখের পুরুষ