আজো হয় নি
আজো হয়নি
খাদিজা বেগম
তোমার পায়ে পা মিলিয়ে
আজো হয়নি তোমার সাথে চলা,
তোমার মনে মন মিলিয়ে
আজো হয়নি মনের কথা বলা।।
তবু তোমায় মনে মনে
মন বেসেছে এতো বেশি ভালো,
মন ডুবেছে ভালবাসায়
তুমি যেন এই জীবনের আলো।
তোমার মালা পরার জন্য
আজো শূন্য রেখেছি এই গলা।।
চোখ মুজিলে হৃদয় মাঝে
অনুভবে পাই তোমাকে আমি,
চোখ খুলিলে পাই না তোমায়
তোমায় ভেবেই যখন তখন থামি।।
তোমায় খুঁজে খুঁজে আমি
জেনে গেছি নাম ঠিকানা তোমার,
কেমন করে তোমায় পাবো
সেথায় যাবার ক্ষমতা নাই আমার।
আমি থাকি এই মাটিতে
তুমি থাকো অধরা সাত তলা।।
Comments
Post a Comment