ভালোবাসার টানে
ভালোবাসার টানে
খাদিজা বেগম
আখ থেকে হয় আখের চিনি
বাঁশ থেকে হয় বাঁশের বাঁশি,
মন থেকে হায় ভালোবাসা
ভালোবাসার টানে কাছে আসি।।
চন্দ্র থেকে জ্যোৎস্না ঝরে
মেঘ থেকেও ঝরে পড়ে বৃষ্টি,
ভালোলাগা থেকে প্রেম হয়
প্রেম থেকে হয় মনে মায়ার সৃষ্টি।
মুকুল থেকে সুবাসি ফুল
ফুলে ফুল ছড়ায় মধুর হাসি।।
পানি থেকে জীবন গড়া
মাটি থেকে গড়া সোনার দেহ,
বিরহে মন না পোড়ালে
মিলনের সুখ খুঁজে পায় না কেহ।।
অন্ধকার রাত পার না হলে
কেউ পাবে না আলোকিত সকাল,
ভালোবাসা অমূল্য ধন
বোঝে সে যার ভালোবাসার আকাল।
ভালোবাসা চিরসবুজ
ভালোবাসা কভু হয় না বাসি।।
Comments
Post a Comment