আসবো ছুটে

 আসবো ছুটে 

খাদিজা বেগম 


আর ফেলোনা নয়নের জল

ছুটি পেলেই আমি আসবো ছুটে, 

তোমার আমার ভালোবাসা 

অটুট রবে তা যাবে না টুটৈ।।


যত দূরেই যাই না আমি 

তোমার কাছেই পড়ে থাকবে এই মন, 

যেথায় থাকি তোমার থাকবো

আর কেঁদো না এবার মোছো নয়ন।

জমানো থাক আদর সোহাগ 

হঠাৎ করে এসেই নেব লুটে।।


না যাই যদি একটু দূরে 

আবার আসবো কেমন করে কাছে, 

ভালোবাসা পাখির মত 

বিশ্বাস নামের ডানায় উড়ে বাঁচে।।


ছায়ার মতো পাশের রবো 

অন্ধকারে মিশে যাবো আমি,

বিশ্বাস করো প্রাণের প্রিয়া 

তুমি আমার প্রাণের চেয়ে দামি।

বিরহ না আসে যদি 

মিলন কি আর মধুর হয়ে উঠে।।

Comments

Popular posts from this blog

বলো

অদৃশ্য অমানুষ

শখের পুরুষ