ঝামেলাটা

 ঝামেলাটা 

খাদিজা বেগম 


ঝামেলাটা যেন ইঁদুর 

তেলাপোকা টিকটিকিদের মত,

প্রতি ঘরে লুকিয়ে রয় 

শক্ত হাতে তাড়িয়ে দাও যত।।


কভু চায় না কেউ ঝামেলা 

তবু কারো ঘর ছেড়ে সে যায় না,

এই ঝামেলা এত কঠিন 

তার কারনে কেহ শান্তি পায় না। 

জীবনের নাম বুঝি কষ্ট 

তাই তো কষ্ট থাকে অবিরত।।


মাটির ভেতর সোনার খনি 

তেমন কষ্টের ভিতর থাকে স্বস্তি,

মনে রেখো বেশিতে বিষ 

কম খাওয়াতে কম বলাতেই মাস্তি।।


গুরুত্ব দাও নিজের প্রতি 

গুরুত্ব দাও ধৈর্য্য ধরে রাখার,

গুরুত্ব দাও আপন জনকে

গুরুত্ব দাও সত্যের সাথে থাকার।

প্রেমের কাছে ক্রোধ খাটেনা 

প্রেমের জন্য ক্রোধ হয়ে যায় নত।।

Comments

Popular posts from this blog

বলো

অদৃশ্য অমানুষ

শখের পুরুষ