মেঘ বৃষ্টিতে

 মেঘ বৃষ্টিতে 

খাদিজা বেগম 


এমনো মেঘ বৃষ্টিতে মন 

বারে বারে তোমাকে চায়, 

চায় পেতে খুব কাছাকাছি 

কেমন করে বলি বো হায়।।


হিমেল হাওয়ার ছোঁয়ায় ছোঁয়ায় 

এই হৃদয়ে জ্বলে আগুন,

বৃষ্টির সুরে সুরে যেন 

নিয়ে এলো প্রেমের ফাগুন। 

আজ তোমাকে কাছে পেলে

পায় পরিতাম প্রেমের দায়।।


এই হৃদয়টা আর পারিনা 

আমি রাখতে আমার বসে, 

মোমের মত পুড়ে পুড়ে 

আপনা আপনি যাচ্ছে ধ্বসে।।


এই মনে চায় আদর সোহাগ 

দুজন করি ভাগাভাগি,

বৃষ্টি ভেজা দিনের শেষে 

রাতে এসেও একলা জাগি।

তুমি ছাড়া নেই তো উপায় 

প্রেম দহনে মন পুড়ে যায়।।

Comments

Popular posts from this blog

বলো

অদৃশ্য অমানুষ

শখের পুরুষ