মনে পড়ে কি না

 মনে পড়ে কি না 

খাদিজা বেগম 


আর করো না এমন প্রশ্ন 

আজো তোমায় মনে পড়ে কি না, 

পৃথিবীতে কে ভালো রয়

ভালো রাখার একটা মানুষ বিনা।।


আমি এখন ভালোই আছি

আমার আছে ভালো রাখার মানুষ, 

যত্ন করে রাখে আমায় 

গোপন করে রাখে আমার সব দোষ।

রাত গভীরে আমার জন্য 

আদর করে বিছিয়ে দেয় সিনা।।


তোমায় কবে ভুলে গেছি 

তাও এখন আর পড়ে না মনে, 

পৃথিবীটা স্বর্গ আমার 

যখন থেকে থেকেছি তার সনে।।


সেও মানুষ তারো হয় ভুল 

ভুল নিয়ে নেই কোন বাড়াবাড়ি, 

দুজনেই ভুল এড়িয়ে যাই 

ক্ষমা করে দেই খুব তাড়াতাড়ি।

তাইতো অনেক ভালো আছি 

কারো প্রতি নেই কারো রাগ ঘৃণা।।

Comments

Popular posts from this blog

বলো

অদৃশ্য অমানুষ

শখের পুরুষ