আজ কাল
আজ কাল
খাদিজা বেগম
আজ কাল বলি বলি করে
তোমায় ভালোবাসি বলাই হলো না,
আজ কাল চলি চলি করে
তোমার সাথে আমার চলাই হলো না।।
আজ কাল ধরি ধরি করে
আমার হয়নি আজো তোমার হাত ধরা,
আজ কাল করি করি করে
তোমার সাথে আমার হয়নি প্রেম করা।
তুমি শুধু মনেই আছো
আজো আমার মনের দুয়ার খোলাই হলো না।।
তুমি যদি একবার এসে
নাড়া দিতে মন দুয়ারের কড়াতে,
ঝড়ের মতো ছুটে আসতাম
ভালোবেসে বুকের মাঝে জড়াতে।।
শুধু একবার যদি ডাকতে
আমার নামটি ধরে তোমার ওই মুখে,
মোমের মত গলে গলে
মিশে যেতাম আমি তোমার ওই বুকে।
একটুখানি ভালোবেসে
এক দোলনায় এসে দোলাই হলো না।।
Comments
Post a Comment