ভালোবাসার পরেও

 ভালোবাসার পরেও 

খাদিজা বেগম 


তোমায় ভালোবাসার পরেও 

আমি গেলাম অন্যের প্রেমে পড়ে, 

এমন কান্ড ঘটার আগে 

আমি কেন গেলাম না যে মরে।।


আমার দোষেই দোষী আমি 

তবু তোমায় দোষ চাপিয়ে দিচ্ছি, 

দোষ স্বীকার না করে আমি 

পাপের বোঝা ঘাড়ে তুলে নিচ্ছি।

অলিক সুখের নেশায় পরে 

আগুন দিলাম আমিই আমার ঘরে।।


আমার চোখে আমিই এখন 

বিশ্বাসঘাতক পশুর চেয়েও নিচু,

আজ বুঝেছি তুমি ছাড়া 

সত্য নয় তো এই পৃথিবীর কিছু।।


আমি ছিলাম অহংকারী 

ভুল করেও করিনি ভুল স্বীকার, 

তাইতো এখন অনুতাপের 

শিখায় পুড়ে দিবানিশি আঙ্গার।

তোমায় দুঃখ দেবার পরে

এখন আমার চোখেও অশ্রু ঝরে।।

Comments

Popular posts from this blog

সময় নেই হাতে

বলো

অদৃশ্য অমানুষ