ভাবছো কি মন

 ভাবছো কি মন 

খালিজা বেগম


ভাবছো কি মন বসে বসে 

যে সময় যায় তা কি ফিরে আসে, 

একদিন আসবে এমন একদিন 

সেদিন তোমার কেউ রবে না পাশে।।


ঘুমের মাঝে থাকলে মানুষ 

সে মানুষকে জাগানো খুব সোজা, 

লাথি দিলেও সে জাগে না

ঘুমের ভানে যে থাকে চোখ বোজা।

সময় থাকতে জেগে ওঠো 

আজো মানুষ হবার সময় আছে।।


মানব দেহ বহন করে 

হওয়া যায় না সত্যিকারের মানুষ, 

সেই মানুষ তো মানুষি নয় 

যে মানুষে লোভ লালসায় বেহুশ।।


আর কত কাল থাকবি রে মন

বোঝার পরেও না বোঝার ভান করে, 

একদিন তোমার জীবন প্রদীপ 

ঝরা পাতার মত যাবে ঝরে।

মানুষ কভু যায়না মরে 

তার কর্মফল ভোগের জন্য বাঁচে।।


কভু মুক্তি পাবে না কেউ 

ন্যায় সম্পর্ক আর ন্যায় সম্পদ বিনা,

কাজ কর আজ ভেবে চিনতে 

এই কাজের ফল সইতে পারবে কিনা?

সত্যিকারের মানুষ যারা 

সবার আগে সত্য ভালবাসে।।

Comments

Popular posts from this blog

বলো

অদৃশ্য অমানুষ

শখের পুরুষ