ভালবাসতে বারণ

 ভালবাসতে বারণ

খাদিজা বেগম 


কেন তোমায় ভালবাসতে 

তুমি আমায় করলে বারণ, 

দিবানিশি ভেবে ভেবেও 

আমি পাইনি কোন কারণ।।


নিদ্রা হীনা দুই নয়নে 

ঝরো ঝরো শ্রাবণের ঢল, 

প্রেমের বদলে দিয়ে গেলে 

যন্ত্রনাময় নয়নের জল। 

নাকি তুমি অন্য কাউকে 

ভালোবেসে দিয়েছো মন।।


কেমন করে শান্ত থাকি

মনের বদলে মন পেলাম না, 

প্রতারণার শিকার হলাম

প্রেমের বদলে প্রেম পেলাম না।।


কাছে এসে কেন তুমি 

আবার দূরে সরে গেলে,

ভালোবেসে দোষী হলাম 

তাইতো বন্দী কষ্টের জেলে। 

বুকের আগুন লাভা হয়ে 

দিবানিশি পুড়ছে জীবন।।

Comments

Popular posts from this blog

বলো

অদৃশ্য অমানুষ

শখের পুরুষ