বাদল ধারা
বাদল ধারা
খাদিজা বেগম
ঝরো ঝরো ঝরে পড়ে
ওই বাহিরে বাদল ধারা,
মনে মনে মন তোমাকে
ডেকে ডেকে পাগলপারা।।
ভেজা ভেজা সমিরনে
লজ্জাবতী মন ভিজে যায়,
ফিরে ফিরে কারে যেন
মন পেতে চায় মরি লজ্জায়।
বৃষ্টির তালে তাল মিলিয়ে
কে যেন দেয় প্রেম ইশারা।।
বাদলের জল দেয় জ্বালিয়ে
একে একে প্রতি অঙ্গন,
তুফানের ভয় ভেঙে মনে
উঠলো জেগে প্রেম তরঙ্গ।।
বারে বারে স্মৃতির পাতায়
একটি মুখের ছবি ভাসে,
একটু সুখের ছোঁয়া পেতে
মন চেয়েছে তোমায় কাছে।
ঝরো ঝরো বাহিরের ঝড়
ভিতর থেকে করে তাড়া।।
Comments
Post a Comment