যারে ভালবাসি

 যারে ভালবাসি 

খাদিজা বেগম 


আমি যারে ভালোবাসি 

তার হৃদয় টা যেন একটা বাজার, 

সেই হৃদয়ে প্রতিটা দিন 

মানুষ আসে যায় হাজারে হাজার।।


ওই বাজারে যেতে হলে

বড় বড় টাকার বান্ডিল লাগে,

কত জিনিস ক্রাই বিক্রয় হয় 

টাকা থাকলে সব ভরা যায় ব্যাগে।

ভুল মানুষকে ভালবেসে 

ভুলে ভুলে সব হারালাম আমার।।


আমি কখন এসেছিলাম 

সেই ব্যাপারে তার কাছে নাই খবর, 

সেদিনও সে টের পাবে না 

যেদিন আমার লাশের হবে কবর।।


তার জীবনটা ভোমরার মত 

নজর থাকে নেত্য নতুন ফুলে, 

কূল ভাঙ্গা ঐ নদীর মত 

আমার হৃদয় ভাঙলো ভুলে ভুলে।

দয়াল তুমি বিচার করো 

এই দুঃখিনীর সরল হৃদয় ভাঙ্গার।।

Comments

Popular posts from this blog

সময় নেই হাতে

বলো

অদৃশ্য অমানুষ