মানসিক চাপ

 মানসিক চাপ 

খাদিজা বেগম 


গান আমাকে মুক্তি দিল 

রক্তঝরা মানসিক চাপ থেকে,

সুর আমাকে স্বস্তি দিল 

দুঃখ-কষ্ট যন্ত্রণার হাত থেকে।।


তাইতো আমার মনের কথা 

মিলে গেল গানের চাওয়া পাওয়ায়,

তাই বুঝি এই মন ভেসে যায় 

মেঘের মত সুরের হাওয়ায় হাওয়ায়।

সাদা কালো মনটা আমার 

রঙিন হলো গানের আবির মেখে।।


বুকের চাপা কষ্ট গুলো 

উড়ে গেল গানের ডানা মেলে, 

লাশের মত ভারী এই মন 

হালকা লাগে গানের ছোঁয়া পেলে।।


গানের তালে তাল মিলিয়ে 

ডুবে যাওয়া আশা গুলো ভাসে,

শুকানো সব স্বপ্নগুলো 

আবার ভোরের ফুলের মত হাসে।

গানে গানে মন ভরে যায় 

না পাবার সব শূন্যতাকে ঢেকে।।

Comments

Popular posts from this blog

বলো

অদৃশ্য অমানুষ

শখের পুরুষ