তোমার কথার কথা

 তোমার কথার কথা 

খাদিজা বেগম


ভালবাসি ভালবাসি 

ওসব ছিল তোমার কথার কথা, 

সেই কথা কে বিশ্বাস করে 

আমি পেলাম এত কঠিন ব্যথা।।


কেন আমি অবুঝ ছিলাম 

ছিলাম এত বেশি সহজ-সরল, 

একবারও তো বুঝতে চাই নি 

খুঁজতে চাইনি তোমার মনের গরল।

উইপোকাতে যে গাছ খেলো 

আমি যেন তা জড়ানো লতা।


আমি ছিলাম প্রেমে অন্ধ 

সেই সুযোগে তুমি খেললে জুয়া, 

চোখ খুলে আজ দেখি আমি 

তোমার ভালবাসা ছিল ভুয়া।।


তিল পরিমাণ থাকলে মায়া 

তুমি আমার প্রতি থাকতে সদয়,

একটুখানি বাসলে ভালো 

তুমি ভাঙতে পারতে না এই হৃদয়।

তোমায় ভালোবেসে আমার

চঞ্চল মনে লাশের নীরবতা।।

Comments

Popular posts from this blog

বলো

অদৃশ্য অমানুষ

শখের পুরুষ