সুশীল পুরুষ ছাড়া

 সুশীল পুরুষ ছাড়া 

খাদিজা বেগম


নারীকে যে বেশ্যা বলো

তার আগে বল

বেশ্যা গড়ার সেই কারিগর কারা? 

কোন নারী হয়না বেশ্যা 

এই সমাজের সুশীল পুরুষ ছাড়া।।


এই সমাজে বেশ্যার চেয়ে 

ধর্ষণকারীর সংখ্যা অনেক বড়ো, 

বলাৎকারী সেই বলাৎকার 

ভুলে গিয়ে নারীদের দোষ ধরো। 

তোমরা পুরুষ সাধুর জাতি

দুধে ধোয়া পবিত্রময় তারা।।


নারীর গায়ে দোষ চাপিয়ে 

যদি পারো পার হয়ে যাও কবর, 

আপন কর্ম ছাড়া ভাই রে

ওই কবরে কেউ রাখে না খবর।।


যত দোষের দোষী নারী 

তোমরা পুরুষ সন্ন্যাসী আর সাধু, 

দুনিয়াকে দেখালে ভাই 

তোমাদের ওই জাদুর কাঠির জাদু।

জাদুর কাঠি ঢলে পড়বে 

ও ভাই যখন তোমরা যাবা মারা।।

Comments

Popular posts from this blog

সময় নেই হাতে

বলো

অদৃশ্য অমানুষ