লালসার পানি

 লালসার পানি 

খাদিজা বেগম 


একদিন তোমার সব শুকাবে 

কামনার জল লোভ-লালসার পানি, 

যার কারণে ভাঙলে তুমি 

নৈতিকতায় সাজানো ফুলদানি।।


আজ যে পাপ করে যাচ্ছ 

খুব গোপনে গোপনে আর সোজা, 

একদিন হবে এই পাপের ফল 

অগ্নি লাভার মত কঠিন বোঝা।

যারা মানুষ তারাই চলে 

এই জীবনের নিয়ম-নীতি মানি।।


তুমি মানুষ মানুষ কি না 

একবার দেখো বিবেকের চোখ খুলে, 

কত অন্যায় আর অত্যাচার 

করে যাচ্ছ নিয়ম নীতি ভুলে।।


কতজনকে কাঁদিয়েছো 

শুধু তোমার নিজের সুখের জন্য,

তাইতো তুমি ভেতর থেকে 

হয়ে গেছো পশু মত বন্য।

ভেতরে নাই মনুষ্যত্ব 

বাহিরের রূপ মানব দেহ খানি।।

Comments

Popular posts from this blog

বলো

অদৃশ্য অমানুষ

শখের পুরুষ