বন্ধু ভেবে
বন্ধু ভেবে
খাদিজা বেগম
আমায় তোমার বন্ধু ভেবে
ঐ হৃদয়ের মাঝে নাই বা রাখো,
আমায় সাদা কাগজ ভেবে
তোমার হাতে রঙের ছোঁয়া মাখো।।
আমায় যদি না নিয়ে যাও
হাতটি ধরে তোমার চলার পথে,
ছন্দে ছন্দে সাজিয়ে দাও
আমি তোমার চাই কবিতা হতে।
তুমি বন্ধু হও বা না হও
তুমি আমার শত্রু হয়েই থাকো।।
কভু ফুলের মালা ভেবে
না জড়ালে আমায় তোমার গলায়,
তবু ঝরা পাতার মত
পিষ্ঠ হতে দিও পায়ের তলায়।।
মাথার মুকুট নাই বা হলাম
পায়ের জুতা হলেও আমি ধন্য,
তোমার দেয়া দুঃখ গুলো
সুখ হয়ে যায় তুমি দেবার জন্য।
এই হৃদয়ের সাদা পাতা
তোমায় দিলাম যা খুশি তাই আঁকো।।
Comments
Post a Comment