কালো কালো

 কালো কালো 

খাদিজা বেগম 


তোমরা বলো কালো কালো 

সে তো আমার চোখে লাগে ভালো, 

আলোর মূলে কালো আছে

কালো ছাড়া মূল্যহীন সব আলো।।


রাত্রি যত অন্ধকার হয় 

আরো বেশি বাড়ে চাঁদের ঝলক, 

সূর্যের সাথী হয় না রাত্রি 

রাত দেখে চাঁদ এর পরে না পলক।

সে আমার রাত আমি তার চাঁদ 

চাঁদের ভালো লাগে রাতের কালো।।


তাই বুঝি চাঁদ রাতে বুকে 

চুপি চুপি সারাটা রাত জাগে, 

রাতেরও চাঁদ ভালো লাগে 

যদিও চাঁদ ভরা দাগে দাগে।।


অন্ধকারে চন্দ্র মানায় 

চাঁদ মানায় না দিনের আলোর সাথে, 

রাতের সাথে চাঁদের পিরিত 

তাইতো জোছনা ঝরে পড়ে রাতে।

কালো কালো নয়ন দিয়েই 

আমরা দেখি এই পৃথিবীর আলো।।


কবর কালো গর্ভ কালো 

কে আসনি মায়ের গর্ভ থেকে, 

কে যাবে না ঐ কবরে 

কে রবে না অন্ধকারে ঢেকে। 

দেহের রঙে কি আসে যায

মনের ভিতর থাকে যেন আলো।।

Comments

Popular posts from this blog

বলো

অদৃশ্য অমানুষ

শখের পুরুষ