আলেম থেকে ইবলিশ
আলেম থেকে ইবলিশ
খাদিজা বেগম
ইবলিশ ছিল ফেরেশতাদের নেতা
জ্ঞান বুদ্ধিতে সব ফেরেশতার বড়,
অহংকারের কারণে সে শয়তান
তাই বলি ভাই অহংকার ভয় কর।।
সে দেখেছে আল্লাহকে
সে দেখেছে জাহান্নাম আর জান্নাত,
কেয়ামতের দিন পর্যন্ত
সে পেয়েছে অনেক লম্বা হায়াত।
ওহে মানুষ বিনয়ী হও
ধৈর্যশীল হও সততার পথ ধর।।
ইবলিশ তৈরি আগুন দিয়ে
আদম ছিল মাটি দিয়ে তৈরি,
তাই নিজেকে উত্তম বলে
অহংকারে হয়ে উঠল বৈরী।।
কিসের আগুন কিসের মাটি
সকল কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ,
তবু যদি ভুল হয়ে যায়
মাপ চেয়ে নাও কেউ দিও না পাল্লা।
কে বড় আর কে বা ছোট
শয়তানের এই হিসাব থেকে সরো।।
Comments
Post a Comment