মনের মোনাজাত
মনের মোনাজাত
খাদিজা বেগম
তোমার হাসি দেখলে আমার
মন আকাশে হেসে ওঠে চাঁদ,
তোমার হাসি থাক অমলিন
এটাই আমার মনের মোনাজাত।।
তুমি হাসলে যেন তোমার
ওই ঠোঁট থেকে ছড়ায় ফুলের ঘ্রাণ,
তোমার হাসির ঘ্রাণে ঘ্রাণে
চঞ্চল হয়ে ওঠে আমার প্রাণ।
তোমার চোখের অশ্রু দেখলে
আমার এ চোখ কাঁদে দিবা রাত।।
তোমার কান্নায় মন ভেঙে যায়
চলতে চায় না আমার দুটি পা,
আমার হাসি তোমায় দিলাম
তবু তুমি কভু কেঁদো না।।
ফুলের হাসি চাঁদের হাসি
সবার চেয়ে তোমার হাসি বেশ,
আমার মনের দুঃখগুলো
দূর করে দেয় তোমার হাসির রেশ।
সুখে-দুঃখে পাশে রবো
যাব না তো ছেড়ে তোমার হাত।।
Comments
Post a Comment